| ০৬ আগস্ট ২০১৯ | ২:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 569 বার
২০২০ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের প্রস্তুতি হিসেবে টোকিও’তে সোমবার এক বড় আকারের সন্ত্রাসবিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়াবিদদের আবাসস্থল এবং বিভিন্ন খেলার জন্য নির্ধারিত স্থান টোকিও উপসাগর এলাকার হারুমি পিয়ের’এর কাছে এই মহড়া অনুষ্ঠিত হয়।
জাপান উপকূলরক্ষী বাহিনী, মেট্রোপলিটান পুলিশ, টোকিও দমকল বিভাগ এবং অন্যান্য প্রতিষ্ঠানের একশো ১০ জনেরও বেশি ব্যক্তি এতে অংশ নেয়।
মহড়ায় একটি ছোট নৌকায় চড়ে এক সন্দেহভাজন ব্যক্তি উপকূল রক্ষীদের আহ্বানকে উপেক্ষা করে এবং ক্রীড়াবিদদের আবাসস্থলের কাছের জলসীমার দিকে এগুতে থাকে।
রাবারের নৌকায় করে কর্তৃপক্ষ তখন অনধিকার প্রবেশকারীকে আটকে দেয়।
জাপান উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস চলার সময় মালবাহী ও পর্যটকবাহী নৌযানগুলোকে টোকিও উপসাগরের আশেপাশের অঞ্চলে ভ্রমণ করা থেকে স্বেচ্ছায় বিরত থাকতে বলবে।
ঐ এলাকা পাহারা দেয়ার জন্য ক্যামেরাও স্থাপন করা হবে।
একজন উপকূলরক্ষী কর্মকর্তা সন্ত্রাসী ঘটনাসহ যেকোন জরূরি অবস্থা মোকাবেলা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে দলীয় কর্মকাণ্ড আরো জোরদার করার মাধ্যমে সম্পূর্ণরূপে প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||