| ০৮ আগস্ট ২০১৯ | ৩:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 684 বার
জাপানের মন্ত্রীসভা দক্ষিণ কোরিয়াকে সুবিধাজনক বাণিজ্যিক মর্যাদা ভোগ করা দেশের অবস্থান থেকে বঞ্চিত করার কাছাকাছি পর্যায়ে চলে এসেছে।
দক্ষিণ কোরিয়াকে যে সহজ বাণিজ্য নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সুবিধা ভোগ করা দেশের তালিকা থেকে বাদ দেয়া হবে, তা সত্যায়িত করে কর্মকর্তারা আজ সকালে একটি অধ্যাদেশের ঘোষণা প্রচার করেন। চলতি মাসের ২৮ তারিখ থেকে অধ্যাদেশটি কার্যকর হবে।
এটা কার্যকর হওয়ার পর দক্ষিণ কোরিয়ার সাথে ব্যবসা করা জাপানি কোম্পানিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে সেরকম নিয়ন্ত্রিত পণ্য রপ্তানি করার সময় প্রতিবার অনুমোদন নিতে হবে। এসব পণ্যের মধ্যে যন্ত্রপাতি তৈরি করার যন্ত্র বা মেশিন টুলস এবং কার্বন ফাইবার অন্তর্ভুক্ত আছে।
বাণিজ্য মন্ত্রণালয় যেগুলোকে সামরিক ব্যবহারে কাজে লাগানো হতে পারে বলে উল্লেখ করছে, সেরকম প্রচুর পণ্য এখন অনুমতির আওতায় পড়বে।
জাপানের সরকারি কর্মকর্তারা বলছেন এই পদক্ষেপ রপ্তানি নিষেধাজ্ঞা নয়। তারা বলছেন প্রয়োগগত দিক থেকে সমস্যা দেখা না দিলে রপ্তানির অনুমতি দেয়া হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||