• শিরোনাম

    জাপানে পর পর তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধি

    | ১০ আগস্ট ২০১৯ | ১:২৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 558 বার

    জাপানে পর পর তৃতীয় ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধি

    জাপানের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি পর পর তৃতীয় ত্রৈমাসিকের মত বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন উপাত্তে দেখা যাচ্ছে ভোগ্যপণ্য ক্রয় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগে ব্যয় অনেক বৃদ্ধি পাওয়ায়, তা রপ্তানিতে মন্থরতার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে সাহায্য করেছে।

    মন্ত্রিসভা দপ্তরের প্রকাশিত জিডিপি সংক্রান্ত পরিসংখ্যানে এপ্রিল থেকে জুন, এই তিন মাস বার্ষিক হিসেবে ১ দশমিক ৮ শতাংশের প্রবৃদ্ধি পরিলক্ষিত হয়। এই হার পূর্ববর্তী ত্রৈমাসিকের চেয়ে ১ শতাংশ কম।

    জাপানের জিডিপি’র শতকরা ৫০ ভাগেরও বেশি হচ্ছে ভোগ্যপণ্য সংক্রান্ত ব্যয়।

    বসন্তকালে জাপানে নতুন যুগ আরম্ভ উপলক্ষ্যে একটানা ১০ দিনের ছুটির সময় ক্রেতারা হাত খুলে খরচ করায় এই হার শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক