| ১৪ আগস্ট ২০১৯ | ১২:৫৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 743 বার
জাপানের আবহাওয়া কর্মকর্তারা বলেছেন যে, শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ক্রোসা পশ্চিম জাপানের দিকে অগ্রসর হচ্ছে এবং বৃহস্পতিবারের মধ্যে ভূমিতে আঘাত হানতে পারে।
আবহাওয়া এজেন্সি জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের লোকজনকে ঝোড়ো বাতাস, উঁচু ঢেউ এবং ভারী বর্ষণের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।
এজেন্সি আশঙ্কা করছে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটারের মত হতে পারে, তবে বুধবারের মধ্যে কিউশু’র দক্ষিণ অংশে ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। কর্মকর্তারা শিকোকু অঞ্চলে ১০ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়েরও আশঙ্কা করছেন।
কর্মকর্তারা আরও বলছেন, বুধবার থেকে বৃষ্টির মাত্রা বেড়ে যাবে। কিছু কিছু এলাকায় মুষলধারে ১ হাজার মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে তারা সতর্ক করে দিচ্ছেন।
জাপানে অনেকেই এখন বোন গ্রীষ্মকালীন ছুটি উপভোগ করতে দূরদূরান্তে বেড়াতে গেছেন।
আবহাওয়া কর্মকর্তারা ছুটির আমেজে থাকা লোকজনকে আবহাওয়ার হালনাগাদ পূর্বাভাসের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||