| ১৬ আগস্ট ২০১৯ | ৪:২৪ অপরাহ্ণ | পড়া হয়েছে 791 বার
১৫ই আগস্ট জাপানের জনগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণ করেন এবং শান্তির জন্য প্রার্থনা করেন। যুদ্ধে নিহতদের স্মরণ করার জন্য টোকিওতে কয়েক হাজার মানুষ সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
৬ হাজারের বেশি আত্মীয়-স্বজন ও অন্যান্যরা আজ যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন সেরকম প্রায় ৩১ লক্ষ জাপানি নাগরিকের জন্য শোক প্রকাশের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন।
সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো গত মে মাসে সম্রাটের সিংহাসন আরোহণের পর আজ প্রথমবারের মত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শিনযো আবে তার ভাষণে বলেছেন, “আমাদের আনন্দ আর সমৃদ্ধির আজকের উৎসব যুদ্ধে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁদের আত্মত্যাগের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে এমন কিছু যা আমরা কখনও ভুলে যাব না।” যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি আর কখনও হতে না দেয়ার অঙ্গীকার তিনি ব্যক্ত করেন। দুপুরে অংশগ্রহণকারীরা এক মিনিট নীরবতা পালন করেছেন।
সম্রাট বলেছেন, “গত যুদ্ধে অসংখ্য যে সব মানুষ তাঁদের মূল্যবান জীবন হারিয়েছেন এবং তাঁদের শোকাহত পরিবারের সদস্যদের কথা আমি ভাবছি।” তিনি উল্লেখ করেন “গভীর ও নতুন করে অনুভব করা দুঃখের অনুভূতি নিয়ে” অনুষ্ঠানে তিনি যোগ দিচ্ছেন।
সম্রাট আরও বলেছেন, “যুদ্ধ-পরবর্তী দীর্ঘকালীন শান্তির দিকে ফিরে তাকিয়ে, আমাদের অতীতের প্রতিফলনের মধ্যে দিয়ে এবং গভীর অনুশোচনার মনোভাব নিয়ে আমি আন্তরিকভাবে আশা করছি যে যুদ্ধের ধ্বংসযজ্ঞের পুনরাবৃত্তি আর ঘটবে না।”
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||