| ১৭ আগস্ট ২০১৯ | ৪:২১ অপরাহ্ণ | পড়া হয়েছে 661 বার
জাপান প্রায় দু’বছরের মধ্যে প্রথমবারের মত জুন মাসে চীনকে টপকে মার্কিন সরকারি বন্ডের সর্বোচ্চ পরিমাণের মালিকে পরিণত হয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার জানায়, জাপান এখন প্রায় ১ লক্ষ ১২ হাজার কোটি মার্কিন ডলারের সরকারি বন্ডের মালিক যা এর এক মাস আগের চেয়ে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলার বেশি।
চীনের কাছে থাকা মার্কিন সরকারি বন্ডের পরিমাণ জাপানের কাছে থাকা বন্ডের প্রায় ১ হাজার কোটি ডলার কম।
চীনের কাছের বন্ডের পরিমাণ মে মাস থেকে সামান্য বেড়েছে। এরপর চীন কী করবে সেদিকে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে।
এমন জল্পনা-কল্পনাও রয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাথে তাদের বাণিজ্য বিরোধ দীর্ঘায়িত হচ্ছে দেখে বেইজিং হয়তো তাদের বন্ডের বিরাট অংশ বিক্রি করে দিতে পারে।
মার্কিন সরকার তাদের বিশাল আর্থিক ব্যয়ের অর্থায়নের জন্য সরকারি বন্ড ইস্যুর উপর নির্ভর করে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||