| ১৮ আগস্ট ২০১৯ | ৮:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 654 বার
জাপানের একজন জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তা এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী, মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাস করার লক্ষ্যে দুদেশের মধ্যে আলোচনা অব্যাহত রাখতে হবে বলে মতৈক্যে পৌঁছেছেন।
গতকাল তেহরানে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা তাকেও মোরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
তাঁরা, দুদেশের নেতাদের পারস্পরিক সফর দীর্ঘমেয়াদী দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবদান রেখে আসার বিষয় নিশ্চিত করেন।
চলতি বছর জুন মাসে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা হ্রাস করার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শিনযো আবে ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই এবং প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনা করতে তেহরান সফর করেন।
গতকাল মোরি, তাঁর ইরানি প্রতিপক্ষ আব্বাস আরাকচির সঙ্গেও এক বৈঠকে মিলিত হন।
মোরি ও ইরানি কর্মকর্তারা, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে একটি সামুদ্রিক জোট গঠনের বিষয়ে মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, হরমুজ প্রণালী হচ্ছে সমুদ্র পথে অশোধিত তেল পরিবহনের একটি প্রধান পথ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||