• শিরোনাম

    টোকিওর হানেদা বিমানবন্দর অভিমুখী নতুন বিমান পথ চালুর সিদ্ধান্ত আগামী বছরের ২৯শে মার্চ থেকে

    | ১৮ আগস্ট ২০১৯ | ১০:১০ অপরাহ্ণ | পড়া হয়েছে 761 বার

    টোকিওর হানেদা বিমানবন্দর অভিমুখী নতুন বিমান পথ চালুর সিদ্ধান্ত আগামী বছরের ২৯শে মার্চ থেকে

    আগামী বছরের ২৯শে মার্চ থেকে টোকিও’র হানেদা বিমানবন্দরে যাওয়া-আসার জন্য নতুন একটি রুট বা বিমান পরিচালনা পথ চালুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে জাপানের পরিবহন মন্ত্রণালয়।

    টোকিও’র কেন্দ্রভাগের উপর দিয়ে যাওয়া নতুন ঐ রুটগুলো চালুর লক্ষ্য হল ২০২০ সালের টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের প্রাক্কালে হানেদা বিমানবন্দরে আরও বেশি আন্তর্জাতিক বিমান আসা-যাওয়ার সুযোগ করে দেয়া।

    পরিবহন মন্ত্রী কেইইচি ইশি আজ সাংবাদিকদের বলেন যে সংশ্লিষ্ট মিউনিসিপালিটি বা পৌরসভাগুলো বিমান বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে তাদের বোধগম্যতার প্রকাশ ঘটিয়েছে।

    নতুন এই বিমান পথগুলো ব্যবহারের মাধ্যমে হানেদা বিমান বন্দরে আন্তর্জাতিক বিমান ওঠা-নামার সংখ্যা বর্তমানের ৬০ হাজার থেকে ৯৯ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে জাপান সরকার।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক