| ১৮ আগস্ট ২০১৯ | ১০:২৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 635 বার
জাপান সরকার, আগামী গ্রীষ্মে অলিম্পিক ও প্যারালিম্পিকের সময় আগত পর্যটকদের জন্য ব্যক্তিগত বাড়িতে থাকার একটি পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।
পর্যটন সংস্থা, পৌর সরকারগুলো বিশেষ অনুষ্ঠানগুলোর জন্য ব্যক্তিগত বাড়ি ব্যবহারের পরিকল্পনা জোরদারের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ পোষণ করছে।
পরিকল্পনাটিতে, বৃহদাকারের অনুষ্ঠান চলাকালে আবাসস্থলের ঘাটতি থাকা এলাকায় স্বল্প সময়ের জন্য ব্যক্তিগত বাড়ি ভাড়া দেয়ার জন্য নাগরিকদের অনুরোধ জানানোর অনুমোদন দেয়া হয়েছে।
সরকার, ব্যক্তিগত বাড়ি ভাড়ায় দেয়ার সাধারণ ঘটনার তুলনায় এর আবেদন প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ বলে জানায়।
সম্প্রতি পর্যটন সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনাটির জন্য প্রণীত নির্দেশনা সংশোধন করে আবাসস্থলের ঘাটতি এবং বেসরকারি অংশীদারদের কাছে পুনরায় ঠিকা দেয়া সম্ভব কাজের তালিকা হিসেব করার একটি পদ্ধতি প্রবর্তন করেছে।
মন্ত্রণালয়, পৌর সরকারগুলো নাগরিকদের অনুরোধ জানানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের জন্য একটি নমুনাও তৈরি করেছে।
সংস্থাটি, নতুন পথ নির্দেশিকাটি ব্যবহারের জন্য পৌর সরকারের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠানের পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||