| ১৯ আগস্ট ২০১৯ | ৮:৪৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 614 বার
দক্ষিণ কোরিয়ায় জাপানের রপ্তানি পরপর নয় মাসের মত জুলাই মাসেও হ্রাস পেয়েছে।
জাপানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ৬.৯ শতাংশ কমে ৪৩ হাজার ছয়শো ৩০ কোটি ইয়েন বা প্রায় চারশো ১০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এছাড়া, জুলাই মাসের মোট রপ্তানিতে ১.৬ শতাংশ হ্রাস ঘটেছে।
বছরওয়ারী হিসাবে দক্ষিণ কোরিয়ায় সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতির চালান ৪১.৬ শতাংশ হ্রাস পেয়েছে। বিদ্যুৎ উৎপাদন যন্ত্র কমেছে ৪৭.৪ শতাংশ এবং গাড়ীর যন্ত্রাংশ হ্রাস পেয়েছে ১৪.৮ শতাংশ।
জাপান জুলাই মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ায় তিনটি উচ্চ প্রযুক্তির উপকরণ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে। তবে কর্মকর্তারা উল্লিখিত উপকরণসহ রাসায়নিক পণ্যের রপ্তানি সামগ্রিকভাবে বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলিতে বাণিজ্য এবং যুদ্ধকালীন শ্রমসহ বিভিন্ন বিষয় জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি করেছে।
দক্ষিণ কোরিয়ায় কেউ কেউ জাপানি পণ্য বর্জন করার আহ্ববান জানাচ্ছেন। পরিসংখ্যানে দেখা গেছে দেশটিতে জাপানি খাবার বিক্রি ১.৯ শতাংশ কমে গেলেও সেখানে গাড়ির চালান ২৬.৪ শতাংশ বেড়েছে।
কর্মকর্তারা বলছেন, রপ্তানি কী কারণে বাড়ছে বা কমছে সেটি তারা এখনো বিশ্লেষণ করেননি। তারা আরো বলছেন, দুই দেশের তিক্ত সম্পর্ক বাণিজ্যের উপর কী প্রভাব ফেলেছে তা এখনও পরিস্কার নয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||