| ২১ আগস্ট ২০১৯ | ৮:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 688 বার
কোরিয়ান এয়ার জানিয়েছে যে, দু’দেশের মধ্যকার অবনতিশীল সম্পর্কের মাঝে তারা ভ্রমণের চাহিদা কমে যাওয়ার দরুন দক্ষিণ কোরিয়া থেকে জাপানে চলাচল করা তাদের ফ্লাইটের সংখ্যা আরও কমিয়ে দেবে। এয়ারলাইন কোম্পানি মঙ্গলবার জানায়, তারা দক্ষিণের শহর পুসান ও জাপানের ওসাকা জেলার কানসাই বিমানবন্দরের মধ্যকার ফ্লাইট সেপ্টেম্বর মাস থেকে পুরোপুরি স্থগিত করে দেবে। নভেম্বর মাস থেকে, তারা দক্ষিণের পর্যটন দ্বীপ চেজু এবং জাপানের নারিতা ও কানসাই বিমানবন্দরগুলোর মধ্যকার ফ্লাইটও বাতিল করে দেয়ার পরিকল্পনা করছে।এয়ারলাইন কোম্পানিটি ইতোমধ্যেই ঘোষণা করে যে, তারা সেপ্টেম্বর মাস থেকে পুসান ও উত্তরের জাপানি শহর সাপ্পোরো’র মধ্যকার ফ্লাইট স্থগিত রাখবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||