| ২২ আগস্ট ২০১৯ | ১১:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 628 বার
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কান গিউন-হোয়া যুদ্ধকালীন সময়ের শ্রম নিয়ে দেখা দেয়া বিতর্কের নিষ্পত্তি করে নিতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন।
জাপান সহজ রপ্তানি প্রক্রিয়ার সুযোগ লাভের যোগ্য বিবেচিত বাণিজ্যিক অংশীদারদের তালিকা থেকে দক্ষিণ কোরিয়াকে বাদ দেয়ার সিদ্ধান্ত গ্রহণের পর কোনো এবং কান আজ প্রথমবারের মত চীনে সাক্ষাৎ করেন।
কোনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের কোম্পানিতে বাধ্যতামূলক কাজে নিয়োজিত বলে দাবী করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়ায় জাপানের সেইসব কোম্পানিকে নির্দেশ দেয়া দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করেন।
দক্ষিণ কোরিয়া যেন বিলম্ব না করে পরিস্থিতি সংশোধন করে নেয়, কোনো তাঁর সেই দাবীর পুনরুল্লেখ করে বলেছেন এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
দুই পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাওয়া উত্তর কোরিয়াকে সামাল দিতে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন।
একই সাথে তাঁরা দক্ষিণ কোরিয়ায় পাল্টা পদক্ষেপ উস্কে দেয়া জাপানের রপ্তানি নিয়ন্ত্রণ নিয়েও মতামত বিনিময় করেন।
আলোচ্যসূচীর আরেকটি বিষয় ছিল সামরিক তথ্য চুক্তির সাধারণ নিরাপত্তা বা জি এস ও এম আই এ নামে পরিচিত দ্বিপাক্ষিক গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেয়ার চুক্তি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||