| ২৫ আগস্ট ২০১৯ | ১২:১৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 622 বার
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি আলোচনার ভারপ্রাপ্ত জাপানি মন্ত্রী বলেছেন যে, উভয় দেশ কোন কোন খাত অন্তর্ভুক্ত করা হবে সে বিষয়সহ আলোচনার দিক নির্দেশনা নিয়ে মতৈক্যে পৌঁছেছে।
জাপানের মন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইযার গত বুধবার ওয়াশিংটনে দু’দিনব্যাপী বৈঠকে মিলিত হন। পরে তাঁরা, তাঁদের বৈঠক গতকাল পর্যন্ত সম্প্রসারিত করেন। তাঁরা মোট, ১০ ঘণ্টার বেশী আলোচনা করেন।
মোতেগি সাংবাদিকদেরকে বলেন যে তাঁরা গভীর অগ্রগতি অর্জনের পাশাপাশি মতানৈক্য হ্রাসের জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং দিক নির্দেশনা নিয়ে একমত হয়েছেন।
মোতেগি বলেন যে, তিনি জাপানের অবস্থান রক্ষা করতে সক্ষম হয়েছেন। এভাবে তিনি ইঙ্গিত দেন যে, কৃষি এবং শিল্পজাত পণ্যের উপর থেকে শুল্ক হ্রাসের বিষয়াদিসহ কিছু অভিন্ন ক্ষেত্র পাওয়া গেছে।
মোতেগি আরও বলেন যে, আসন্ন সপ্তাহান্তে ফ্রান্সে জি সেভেন শীর্ষ সম্মেলনের পাশাপাশি উভয় দেশের নেতৃদ্বয় বৈঠকে মিলিত হওয়ার পর আলোচনার কর্মসূচী ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
ওয়াশিংটন চায় যে, জাপান গোমাংস, শুকরের মাংস এবং দুগ্ধজাত পণ্যাদির ক্ষেত্রে বাজার যুক্তরাষ্ট্রের জন্য আরও উন্মুক্ত করুক।
অপর দিকে জাপান আশা করে যে, মোটর গাড়ি, এবং মোটর গাড়ীর যন্ত্রাংশের মত জাপানের শিল্পজাত রপ্তানির উপর ওয়াশিংটন শুল্ক হ্রাস করবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||