| ২৬ আগস্ট ২০১৯ | ১২:৫৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 657 বার
জাপান, জাপান সাগরে অবস্থিত তাকেশিমা দ্বীপপুঞ্জে দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। উল্লেখ্য, দ্বীপপুঞ্জটি দক্ষিণ কোরিয়া নিয়ন্ত্রণ করলেও জাপান এগুলোর মালিকানা দাবি করছে।
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী, আজ থেকে দেশের সেনা, বিমান ও উলকূলরক্ষী বাহিনীর সঙ্গে যৌথভাবে দ্বীপপুঞ্জটি ও এর চারপাশের এলাকায় ২দিনের একটি সামরিক মহড়া চালাবে বলে জানায়।
উল্লেখ্য দক্ষিণ কোরিয়া, দ্বীপপুঞ্জটিতে উঠে আসা প্রতিহত করতে বছরে দুইবার সামরিক মহড়ার আয়োজন করে।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা, প্রাথমিকভাবে জুন মাসে মহড়াটি অনুষ্ঠানের কথা থাকলেও জাপানের সঙ্গে দেশটির সম্পর্কের উপর প্রভাব নিয়ে উদ্বেগ থাকায় এটি বিলম্বিত করা হয় বলে জানায়।
বাণিজ্য, যুদ্ধকালীন শ্রম এবং অন্যান্য বিষয়াদি নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।
সংবাদ সংস্থাটি, দ্বিপক্ষীয় সামরিক গোয়েন্দা তথ্য অংশীদারিত্ব চুক্তি বাতিল করতে সউলের সিদ্ধান্ত গ্রহণের পর এটি হচ্ছে জাপানের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার গৃহীত ২য় পদক্ষেপ বলে জানায়। সংস্থা, জাপান আলোচনা ও কূটনীতি থেকে দূরে সরে যাচ্ছে বলে উল্লেখ করে।
এতে একটি সামরিক সূত্রের বরাত দিয়ে, চলমান মহড়াটি অন্যান্য বছরে অনুষ্ঠিত মহড়ার চেয়ে বড় আকারের বলে উল্লেখ করা হয়।
জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়, সামরিক মহড়াটি নিয়ে একটি প্রতিবাদ জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক ব্যুরোর প্রধান কেনজি কানাসুগি, দক্ষিণ কোরিয়ার দূতাবাসকে ডেকে পাঠান।
দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কানাসুগি, মহড়াটিকে দুঃখজনক এবং কখনোই জাপানের কাছে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||