• শিরোনাম

    আফ্রিকায় জাপানের সাড়ে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ

    | ২৭ আগস্ট ২০১৯ | ২:৩৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 593 বার

    আফ্রিকায় জাপানের সাড়ে ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ

    জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়, সরকারের নির্ধারিত লক্ষ্যার্জন করতে ২০১৮ সাল পর্যন্ত তিন বছরে জাপান আফ্রিকায় সাড়ে তিন হাজার কোটি ডলারের বেশী বিনিয়োগ করেছে বলে জানিয়েছে।

    ২০১৬ সালে জাপান, সরকারী ও বেসরকারি খাত মিলিয়ে তিন বছরে আফ্রিকায় প্রায় তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বলে অঙ্গীকার করে। উল্লেখ্য, কেনিয়ায় অনুষ্ঠিত আফ্রিকার উন্নয়ন বিষয়ক টোকিও আন্তর্জাতিক সম্মেলন বা টিক্যাডের বৈঠকে উক্ত অঙ্গীকার ব্যক্ত করা হয়।

    পররাষ্ট্রমন্ত্রণালয়, এই সময়ের মধ্যে জাপান সরকার সরকারী উন্নয়ন সহায়তা হিসেবে ১ হাজার কোটি ডলার এবং বেসরকারি কোম্পানিগুলো ২ হাজার ৫৬০ কোটি ডলার প্রত্যক্ষ বিনিয়োগ করেছে বলে জানায়।

    এরফলে আফ্রিকায়, মোট বিনিয়োগের পরিমাণ ৩ হাজার কোটি ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৫৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

    জাপান সরকার, দ্রুত বর্ধনশীল জনসংখ্যা এবং উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা থাকা আফ্রিকার দেশগুলোতে বিনিয়োগ সম্প্রসারণ করতে বেসরকারি কোম্পানিগুলোকে উৎসাহিত করার পরিকল্পনা করছে।

    তবে গত দশকে, জাপানের বেসরকারি খাতের বিনিয়োগ চীন ও পশ্চিমা কোম্পানিগুলোর পেছনে একই পর্যায়ে রয়ে গেছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক