| ২৭ আগস্ট ২০১৯ | ৯:২৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 751 বার
তাপিওকা পানীয় জাপানে খুবই জনপ্রিয়। জাপানের রাজধানী টোকিওসহ সব বড় বড় শহরে রাস্তার পাশে তাপিওকা স্টোর আছে। শিশু, কিশোর, তরুণ বা যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ নির্বিশেষে অধিকাংশ জাপানী তাপিওকা পান করতে ভালোবাসে। তাপিওকা পান করার জন্য তাদেরকে দীর্ঘক্ষণ তাপিওকা স্টোরে অপেক্ষা করতে হলেও খুব সহজেই সেটা মেনে নিয়েই জাপানীরা তাপিওকার পিপাসা পূরণ করে। আর এ জন্যই জাপানে তাপিওকা পানীয় খুবই জনপ্রিয় এবং এর আমদানিও দ্রুত বাড়ছে।
গত এক বছরে জাপানীদের মাঝে জনপ্রিয় এই তাপিওকা পানীয়ের আমদানি বৃদ্ধির পরিসংখ্যান শুনলে বিস্মিত হতে হবে। গত ১৯ আগস্ট ওসাকা শুল্ক অফিস ঘোষণা করে যে, জাপানে গত এক বছরের তাপিওকা আমদানি হয়েছে ৪ হাজার ৪৭১ টন। আগের বছরে এর পরিমাণ ছিল এক হাজার ৩৮ টন। অর্থ্যাৎ আগের বছরের তুলনায় গত এক বছরে জাপানে তাপিওকা আমদানির পরিমাণ ৪.৩ গুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষত দেশটির কিঙ্কি এলাকা দিয়ে তাপিওকা আমদানির পরিমাণ ৬৩৩ টন। যা আগের বছরের তুলনায় বেড়েছে ৩০ টন।
ক্যাসাভা নামের আলু থেকে তৈরি করা হয় তাপিওকা। ব্রাজিলের আদিবাসী ‘তুপি’ ভাষায় ক্যাসাভা থেকে স্টার্চ তৈরি করাকে বলে তাপিওকা। গোলাকার তাপিওকাকে বলা হয় তাপিওকা পার্ল। শুকনো ক্যাসাভা স্টার্চ থেকে এটা তৈরি করা হয়। তাপিওকা চা ১৯৮৩ সালে তাইওয়ানে প্রথম উদ্ভাবন করা হয়। তাইওয়ানে তাপিওকার আঠালো স্বাদকে কিউ কিউ (QQ) স্বাদ বলা হয়। তাইওয়ানের চায়ের দোকান চিওনসিতানে তাপিওকা চায়ের প্রচলন প্রথম হলেও এরপর মাত্র ১০ বছরের মধ্যে সেই চা জনপ্রিয় হয়ে ওঠে এবং তাইওয়ানের একটি নেতৃস্থানীয় পানীয় হিসেবে সেটা স্থান দখল করে নেয়।
তাপিওকার আমদানি দ্রুত বৃদ্ধির বিষয়ে জাপনের ওসাকা শুল্ক অফিসের মুখপাত্র কিনকি-তে বলেন, টোকিওতে মানুষের মাঝে তাপিওকার জনপ্রিয়তা বেড়েছে। পাশাপাশি ওসাকা ও কোবে’র মতো বড় বড় শহরে তাপিওকা স্টোরের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আর তাই কোবে বন্দর এবং কানসাই বিমানবন্দর দিয়ে তাপিওকা আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে।
তিনি আরো বলেন, গত বছর থেকে জাপানের বিভিন্ন এলাকা ও শহরে তাপিওকা স্টোরের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জাপানের মানুষের মধ্যে তাপিওকা খুবই জনপ্রিয় ও চাহিদা থাকায় বিভিন্ন দোকানে, সুপারমার্কেটগুলোতে এমনকি সুসি রেস্তোঁরাগুলোতেও তাপিওকা পানীয় বিক্রি হয়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||