• শিরোনাম

    জাপানের উত্তরাঞ্চলীয় কিউশুতে জরুরী বৃষ্টি সতর্কতা জারি

    | ২৮ আগস্ট ২০১৯ | ১১:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 562 বার

    জাপানের উত্তরাঞ্চলীয় কিউশুতে জরুরী বৃষ্টি সতর্কতা জারি

    জাপানের আবহাওয়া কর্মকর্তারা ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির পশ্চিমাঞ্চলের তিন জেলা সাগা, ফুকুওকা এবং নাগাসাকিতে তাদের সর্বোচ্চ জরুরী সতর্কতা জারি করেছে।

    সাগা জেলায় পানিতে গাড়ি ভেসে যাওয়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সাগা জেলা এবং ফুকুওকা জেলার অপর দুই ব্যক্তির মধ্যে কোনরকম প্রাণের সাড়া পাওয়া যাচ্ছেনা।

    বুধবার ভোর ৫টা ৫০মিনিটে জাপানের দুর্যোগ সতর্কতা স্কেল ১ থেকে ৫ এ সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়।

    কর্মকর্তারা বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাবার সতর্কতা জানাচ্ছে এবং তা যদি সম্ভব না হয় তবে তাদের অবস্থান করা ভবনের নিরাপদ স্থানে সরে যেতে বলছে।

    বাসস্থান ত্যাগের আদেশ এবং উপদেশ প্রায় ১৬ লক্ষ লোকের জন্য জারি করা হয়েছে।

    বুধবার ভোরের দিকে সাগা জেলার কিছু অঞ্চলে ঘণ্টায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। আশা করা হচ্ছে এই বৃষ্টি অব্যাহত থাকবে।

    টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় যাত্রী থাকা একটি বাসে পানি ঢুকে পড়ছে। বাসটি সাগা বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

    এই জেলার উদ্ধারকর্মীরা জানান বন্যার কারণে গাড়িতে আটকে পড়া বা বাড়ি ত্যাগ করতে না পারা বহু লোকের ফোন তারা পেয়েছেন।

    উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ভূমি আত্মরক্ষা বাহিনীর প্রায় ৪০ সদস্যকে জেলাটিতে পাঠানো হয়েছে।

    সাগা জেলায় এক ব্যক্তি প্রাণঘাতী বৃষ্টিপাতে নিহত হয়েছেন। পানিতে ভাসিয়ে নেওয়া একটি গাড়িতে প্রাণের সাড়াবিহীন অবস্থায় তাকে পাওয়া যায়। এই জেলারই একজন নারী এবং ফুকুওকা জেলার এক ব্যক্তিকে প্রাণের সাড়াবিহীন অবস্থায় পাওয়া গেছে। কিছু নদীর তীর বন্যায় প্লাবিত হয়েছে। কাদাধ্বসের খবরও পাওয়া গেছে।

    জাপানের আবহাওয়া এজেন্সির ইয়াসুশি কাজিহারা বলেন বিশেষ করে কাদাধ্বসের সতর্কতা জারি করা এলাকায় অথবা জলে নিমজ্জিত হওয়ার আশা করা বিপদজনক এলাকায় ভূমিধ্বস বা বন্যার মত দুর্যোগ ইতিমধ্যে আঘাত হেনেছে বলে উচ্চ সম্ভাবনা রয়েছে। এসবই ৫ মাত্রার সতর্কাবস্থার অধীনে যেখানে জনগণকে তাদের জীবন বাঁচানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়।

    পরিবহন ব্যবস্থাও ইতিমধ্যে বিঘ্নিত হয়েছে।

    উত্তরাঞ্চলীয় কিউশুতে আংশিকভাবে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। কিছু জায়গায় এক্সপ্রেসওয়ে আংশিকভাবে বন্ধ করা হয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক