| ২৯ আগস্ট ২০১৯ | ৬:৩৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 563 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বর্তমানে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ যারিফকে বলেছেন যে মধ্য প্রাচ্যে উত্তেজনা লাঘব করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে জাপান।
বুধবার ইয়োকোহামাতে যারিফের সাথে সাক্ষাৎ করেন আবে। আবে স্মরণ করেন যে জুন মাসে তাঁর ইরান সফরের সময় দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই, পরমাণু অস্ত্র নির্মাণ বা তার অধিকারী হওয়ার কোন ইচ্ছা ইরানের নেই বলে পরিষ্কার করে তাঁকে জানিয়েছিলেন।
ইরানের নেতাদের ইচ্ছার বিষয়টি বিবেচনায় রেখে ঐ অঞ্চলের স্থিতিশীলতার জন্য কাজ করা অব্যাহত রাখবে জাপান বলে আবে উল্লেখ করেন।
জাপান সরকারের ভূমিকাকে স্বাগত জানিয়ে, উত্তেজনা বৃদ্ধি করার ইচ্ছা ইরানের নেই বলে জোরের সাথে যারিফ জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||