• শিরোনাম

    টিক্যাডে ইয়োকোহামা ঘোষণা গৃহীত

    | ৩১ আগস্ট ২০১৯ | ৭:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 442 বার

    টিক্যাডে ইয়োকোহামা ঘোষণা গৃহীত

    জাপানে নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের “ইয়োকোহামা ঘোষণা” গ্রহণের মধ্য দিয়ে আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সংক্রান্ত তিন দিন ব্যাপী এক গুরুত্বপূর্ণ সম্মেলন শেষ হয়েছে।

    সমাপ্তি অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেন, “কর্মচাঞ্চল্যে ভরপুর গতিময় আফ্রিকা এখন জাপানের অংশীদার। এবার আমরা একসঙ্গে এগিয়ে যাব। আমি এ নিয়ে তিন বার সভাপতির দায়িত্ব পালন করলাম এই সম্মেলনে। এবারকার আয়োজনের মাধ্যমে একথা সুনিশ্চিত করতে আমি সক্ষম হয়েছি”।

    চূড়ান্ত ঘোষণায় আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষমতা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

    স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচিতে বিনিয়োগ বাড়িয়ে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়েছে ঘোষণায়।

    আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর এই সম্মেলন যা সংক্ষেপে টিক্যাড নামে পরিচিত, এর সপ্তম অধিবেশনটি অনুষ্ঠিত হোল এবার। ১৯৯৩ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই সম্মেলন হচ্ছে জাপানের আফ্রিকা বিষয়ক পররাষ্ট্র নীতির একটি স্তম্ভ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক