| ০১ সেপ্টেম্বর ২০১৯ | ৬:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 421 বার
জাপান সরকার, চিকিৎসা গবেষণা এবং সেবা খাতে অবদান রাখার জন্য আফ্রিকার দুজন গবেষককে পুরষ্কারে ভূষিত করেছে।
সরকার, প্রতি তিন বছর অন্তর হিদেইয়ো নোগুচি আফ্রিকা পুরষ্কার প্রদান করে। উল্লেখ্য, ১৯২৮ সালে ঘানায় পীত জ্বর নিয়ে গবেষণা করা অবস্থায় মৃত্যু বরণ করা জাপানী চিকিৎসকের নামে পুরষ্কারটি প্রবর্তন করা হয়।
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের এবোলার গবেষক, জাঁ জাক মুয়েমবে তামফুম হচ্ছেন পুরষ্কারের জন্য নির্বাচিত একজন।
অপরজন হচ্ছেন, স্বাস্থ্য সেবা কর্মীদের প্রশিক্ষণ দান এবং চিকিৎসা ব্যবস্থা স্থাপনের কাজে নিবেদিত উগান্ডার নাগরিক ফ্রান্সিস জার্ভাস ওমাসওয়া।
গতকাল টোকিওতে, প্রধানমন্ত্রী শিনযো আবের আয়োজিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সম্রাট এবং সম্রাজ্ঞী অংশগ্রহণ করেন।
এতে, আফ্রিকার উন্নয়ন সংক্রান্ত টোকিও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারী আফ্রিকার নেতারাসহ প্রায় দেড়শ লোক অংশগ্রহণ করেন।
আবে, পুরষ্কার বিজয়ী দুজনের প্রশংসা করে তাঁরা মানবতার জন্য সাহসী চেতনার বাস্তবায়নের কাজ করেন বলে উল্লেখ করেন।
তিনি, হিদেইয়ো নোগুচির চেতনা অনুযায়ী আফ্রিকার চিকিৎসা গবেষণা এবং স্বাস্থ্য সেবা খাতে আরও কর্মী এবং আন্তর্জাতিক তহবিলের যোগান দেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে আয়োজিত ভোজ সভায় সম্রাট, শুভকামনা করে বক্তব্য দেন। তিনি, গবেষণা এবং মানবতার কাজে নিবেদিত গবেষক দুজনের প্রতি গভীর সম্মান ব্যক্ত করেন।
উল্লেখ্য, পুরষ্কার বিজয়ী প্রত্যেকে ১০ কোটি ইয়েন বা প্রায় ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||