• শিরোনাম

    আগামী সপ্তাহে আবে পুতিন শীর্ষ বৈঠক

    | ০১ সেপ্টেম্বর ২০১৯ | ৬:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 426 বার

    আগামী সপ্তাহে আবে পুতিন শীর্ষ বৈঠক

    রুশ প্রেসিডেন্টের দপ্তরের একজন কর্মকর্তা, আগামী বৃহস্পতিবার ভ্লাডিভস্টকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এক বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছেন।

    গতকাল রুশ সংবাদ মাধ্যমের কাছে ইউরি উশাকভ, পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের বৈঠকের পাশাপাশি দুই নেতা এক বৈঠকে মিলিত হবে বলে উল্লেখ করেন।

    তিনি, দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা এবং শান্তি চুক্তি আলোচনার ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যাদি নিয়ে মত বিনিময় করবেন বলে জানান।

    উশাকভ, এবিষয়ে প্রত্যেকের জন্য মস্কোর অবস্থান পরিষ্কার বলে উল্লেখ করেন। বিশ্লেষকরা, এই মন্তব্য থেকে জাপানের দাবি করা রুশ নিয়ন্ত্রণাধীন চারটি দ্বীপের বিষয়ে পুতিনের কোন ছাড় না দেয়ার ইঙ্গিত পাওয়া যায় বলে উল্লেখ করেন।

    জাপান সরকার, দ্বীপগুলো জাপানী ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে অবস্থান বজায় রেখেছে। সরকার, ২য় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলো অবৈধভাবে দখল করে নেয়া হয় বলে দাবী করছে।

    দুই নেতা, ১৯৫৬ সালের ঘোষণার উপর ভিত্তি করে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপক্ষীয় আলোচনা তরান্বিত করতে মতৈক্যে পৌঁছান। এতে, একটি শান্তি চুক্তি স্বাক্ষরের পর রাশিয়া উক্ত চারটি দ্বীপের মধ্যে দুটি জাপানের কাছে হস্তান্তরের বিষয় উল্লেখিত রয়েছে।

    তবে মস্কো জোর দিয়ে জানায় যে, এজন্য প্রথমে জাপানকে ২য় বিশ্বযুদ্ধের ফলাফল হিসেবে দ্বীপগুলো রুশ ভূখণ্ডের অংশ হয়েছে বলে স্বীকার করতে হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক