| ০২ সেপ্টেম্বর ২০১৯ | ৮:৩৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 417 বার
জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার তিক্ত সম্পর্ক সত্ত্বেও পূর্ব নির্ধারিত সময়ে দ্বিপক্ষীয় বিনিময় সম্পর্ক এগিয়ে নিতে বার্ষিক একটি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
দুদেশের বিভিন্ন কোম্পানি ও দলের আয়োজনে আজ, দক্ষিণ কোরিয়ায় উৎসবটির আয়োজন করা হয়। উল্লেখ্য এটি দক্ষিণ কোরিয়ার আয়োজিত পঞ্চদশ উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে, মঞ্চে উঠে দুদেশের শিশুরা নিজ নিজ দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এতে জাপানের ঐতিহ্যবাহী নৃত্য এবং দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী সঙ্গীতও পরিবেশন করা হয়।
উৎসব স্থলে পর্যটকদের জন্য, জাপানের কিমোনো এবং দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী পোশাক চিমা চোগোরি পরিধান করার কয়েকটি বুথ খোলা হয়। এতে, সমগ্র জাপানের বিভিন্ন এলাকার স্থানীয় বিশেষত্ব এবং আসন্ন টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকও তুলে ধরা হয়।
তবে এবছর, আগতদের মালামাল পরীক্ষা এবং নিরাপত্তা রক্ষীদের সংখ্যা বৃদ্ধিসহ উৎসবস্থলের নিরাপত্তা জোরদার করা হয়।
অংশগ্রহণকারীরা, দুদেশের সরকারের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে চলা এসময়ে পারস্পরিক বিনিময় অব্যাহত রাখার গুরুত্বের বিষয় জোর দিয়ে উল্লেখ করেন।
আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে টোকিওতে উৎসবটি অনুষ্ঠিত হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||