• শিরোনাম

    বড় মালপত্রের জন্য স্থান সংরক্ষণ করতে হবে বুলেট ট্রেনে

    | ০৩ সেপ্টেম্বর ২০১৯ | ১০:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 714 বার

    বড় মালপত্রের জন্য স্থান সংরক্ষণ করতে হবে বুলেট ট্রেনে

    বড় বড় মালপত্র নিয়ে শিনকানসেন বুলেট ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের আগামী বছর মে মাস থেকে মালপত্রের জন্য স্থান সংরক্ষণ ক’রে ট্রেনে ওঠার আহ্বান জানানো হবে। এই পদক্ষেপ হচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিককে কেন্দ্র ক’রে নিরাপত্তা ব্যবস্থা কঠোরতর করারই একটি অংশ।

    বড়সর মালপত্রের জন্য তোকাইদো, সানইয়ো এবং কিউশু শিনকানসেন লাইনে টিকিট লাগবে। এই নিয়ম প্রযোজ্য হবে দৈর্ঘ্য, উচ্চতা এবং প্রস্থে মোট ১৬০ সেন্টিমিটারের বেশি বড় মালপত্রের ক্ষেত্রে।

    বড় মালপত্র নিয়ে যারা ভ্রমণ করবেন তারা কাউন্টার বা অনলাইনে আসন সংরক্ষণ করার সময় তাদের মালপত্রের জন্যেও স্থান সংরক্ষণ করতে পারবেন।

    মালপত্র রাখার জন্য স্থান নির্ধারিত থাকবে কামরার পিছন দিকে অথবা ডেক’এ লকবক্সে।

    বড়সর মালপত্রের জন্য স্থান সংরক্ষণ বিনামূল্যেই করা যাবে। তবে স্থান সংরক্ষণ না ক’রে বুলেট ট্রেনে ভ্রমণ করলে নিয়ম ভঙ্গকারী যাত্রীদের অতিরিক্ত ১০০০ ইয়েন বা প্রায় ১০ ডলার জরিমানা দিতে হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক