• শিরোনাম

    নতুন ফ্লাইট রুট পরীক্ষা হানেদা বিমানবন্দরের

    | ০৩ সেপ্টেম্বর ২০১৯ | ১০:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 652 বার

    নতুন ফ্লাইট রুট পরীক্ষা হানেদা বিমানবন্দরের

    টোকিও’র হানেদা বিমানবন্দর শহরের উপর দিয়ে নতুন একটি ফ্লাইট রুট পরীক্ষা করে দেখেছে। এটি হচ্ছে ২০২০ অলিম্পিক এবং প্যারালিম্পিকের প্রস্তুতির এক অংশ।

    সবকিছু পরিকল্পনা মাফিক চললে, আগামী মার্চ মাসের শেষ নাগাদ মধ্য টোকিও’র উপর দিয়ে যাত্রীবাহী বিমান চলাচল করবে।

    বিশেষ গিয়ার সংযোজিত ছোট একটি জেট বিমান ব্যবহার করে শুক্রবার সকালে এই পরীক্ষা চালানো শুরু হয়।

    বিমানের উড্ডয়ন সময়কাল ছিল দেড় ঘণ্টা। কর্মকর্তারা বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ পরীক্ষা করে দেখেন।

    পরিবহণ মন্ত্রণালয় আগামী বছরের অলিম্পিকের জন্য অধিক দর্শক সমাগম মোকাবিলার লক্ষ্যে এই বিমানবন্দর থেকে বিমানের বহির্গমন ও অবতরণের সংখ্যা বাড়াতে আগ্রহী।

    হানেদা বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইটের সক্ষমতা ৫০%-এরও বেশি বাড়িয়ে বছরে ৬০ হাজার থেকে প্রায় ১ লক্ষ করা হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক