• শিরোনাম

    জাপানের মন্ত্রীসভায় রদবদল ১১ তারিখ

    | ০৪ সেপ্টেম্বর ২০১৯ | ১২:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে 653 বার

    জাপানের মন্ত্রীসভায় রদবদল ১১ তারিখ

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এই তথ্য উন্মোচন করেছেন যে আগামী সপ্তাহের বুধবার তিনি মন্ত্রীসভার পাশাপাশি ক্ষমতাসীন দলের নির্বাহীদের মধ্যে রদবদল ঘটাতে চান। আজ ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে আবে বক্তব্য রাখেন। তিনি বলেন, সংসদের উচ্চ-কক্ষের নির্বাচনে জাপানি নাগরিকদের উচ্চ সমর্থন ও আস্থা প্রদর্শনের জবাবে তিনি স্থিতিশীলতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে মন্ত্রীসভা পুনর্গঠন করবেন। এনএইচকে জানতে পেরেছে যে, রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার উপর জোর দিয়ে আবে বর্তমানে উপ-প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রী হিসেবে দ্বৈত ভূমিকা রাখা তারো আসো এবং চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা’কে তাদের স্ব-পদে বহাল রাখার পরিকল্পনা করছেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১ 
  • ফেসবুকে দশদিক