• শিরোনাম

    ডিসেম্বর মাসে ভারত সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী

    | ০৫ সেপ্টেম্বর ২০১৯ | ১০:৫৭ অপরাহ্ণ | পড়া হয়েছে 622 বার

    ডিসেম্বর মাসে ভারত সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এবং তাঁর ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদী ডিসেম্বর মাসের মধ্যে আবের ভারত সফর নিয়ে সম্মত হয়েছেন।

    আজ তাঁরা রাশিয়ার ভ্লাদিভস্তক শহরে পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের বাইরে ৪৫ মিনিট ধরে আলোচনা করেছেন।

    দুই নেতা নিশ্চিত করেছেন যে এবছর দ্রুত কোন এক সময়ে নিজ নিজ দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের প্রথম যৌথ বৈঠকের ব্যবস্থা তাঁরা করবেন। আবে এছাড়া পাল্টা সফরের অংশ হিসেবে ডিসেম্বর মাসের মধ্যে ভারত সফর করতে সম্মত হয়েছেন।

    মোদী বলেছেন তিনি আশা করছেন আবের সফরের আগে জাপানের আত্মরক্ষা বাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর মধ্যে জ্বালানি সরবরাহ সহ একে অন্যের জন্য সামরিক মালামাল সরবরাহের অনুমতি দেয়া একটি দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তাঁরা সম্মত হতে পারবেন।

    মোদী বিতর্কিত কাশ্মীর অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আবেকে অবগত করেছেন। সেই অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজমান রয়েছে।

    উত্তরে আবে সংশ্লিষ্ট দেশগুলোর সংযম প্রদর্শন এবং সংলাপের মধ্যে দিয়ে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক