• শিরোনাম

    জাপানের প্রচলিত পদ্ধতি অনুযায়ী ইংরেজিতেও পারিবারিক নাম আগে লেখার আহ্বান

    | ০৬ সেপ্টেম্বর ২০১৯ | ৯:১৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 1111 বার

    জাপানের প্রচলিত পদ্ধতি অনুযায়ী ইংরেজিতেও পারিবারিক নাম আগে লেখার আহ্বান

    জাপানের শিক্ষা মন্ত্রী সরকারী দলিলাদিতে ইংজেরিতে নাম লেখার সময় পারিবারিক নাম আগে লেখার প্রচলিত জাপানি ক্রম ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

    মাসাহিকো শিবাইয়ামা শুক্রবার অন্যান্য মন্ত্রীপরিষদের সদস্যদের প্রতি এই আহ্বান জানান।

    জাপানি নাম যখন ইংরেজিতে লেখা হয় তখন পাশ্চাত্য ধাঁচের ক্রম ব্যবহার করা হয়। তবে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্যানেল প্রায় ২০ বছর আগে জানায়, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যকে সম্মান জানানোর জন্য প্রচলিত জাপানি ক্রম অবশ্যই গ্রহণ করা উচিত।

    শিবাইয়ামা সাংবাদিকদের বলেন, এই প্যানেলের সুপারিশ বিস্তৃত পরিসরে ভাগাভাগি করে নেয়া হয়নি।

    মন্ত্রী বলেন, ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানোর জন্য বিশ্বায়নের প্রক্রিয়া বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে।

    তিনি এও বলেন, দেশের ঐতিহ্যকে প্রতিফলিত করা পদ্ধতিতে জাপানি নাম লেখাটাই বরং অর্থবহ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক