• শিরোনাম

    ইয়োকোহামায় ট্রেন-ট্রাক দুর্ঘটনার ফুটেজ বিশ্লেষণ

    | ০৭ সেপ্টেম্বর ২০১৯ | ৩:৩০ অপরাহ্ণ | পড়া হয়েছে 406 বার

    ইয়োকোহামায় ট্রেন-ট্রাক দুর্ঘটনার ফুটেজ বিশ্লেষণ

    টোকিওর পার্শ্ববর্তী ইয়োকোহামায় বৃহস্পতিবার একটি ট্রাক ও যাত্রীবাহী ট্রেনের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ক্যামেরায় ধরা পড়া ফুটেজ বিশ্লেষণ ক’রে তদন্তকারীরা জানিয়েছেন ট্রাক নিয়ে রেললাইনের ক্রসিং’এর মধ্যে ঢুকে পড়ার আগে চালক মরিয়া হয়ে ট্রাকের স্টিয়ারিং নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

    ক্রসিং’এ এই ট্রাকটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে গেলে এর ৬৭ বছর বয়সী চালক নিহত হন। ৩৫ জন আহত হন।

    এতটাই জোরালো ছিল এই সংঘর্ষ যে এর ধাক্কায় ট্রেনটির প্রথম তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায় এবং ট্রাকটি সম্পুর্ণ ধ্বংস হয়ে যায়।

    দৃশ্যত ট্রাকটিতে ফল বোঝাই বাক্স বাহিত হচ্ছিল।

    ট্রাক চালক যে কম্পানিতে চাকরি করতেন সেখানে গিয়ে শুক্রবার পুলিশ তাঁর কর্ম পরিবেশ ও কর্মশর্ত সম্পর্কে খোঁজখবর নিয়েছে এবং তাঁর কাজকর্মের অতীত রেকর্ড সম্পর্কে জানতে চেয়েছে। ঘটনার দিনে তিনি কোন কোন রুট দিয়ে গাড়ি চালিয়েছেন, তাও জানতে চাওয়া হয়েছে।

    পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে যে ট্রাক চালক রেললাইনের ক্রসিং’এ ঢোকার আগে একটি সরু রাস্তা অতিক্রম করেছেন। রেলক্রসিং’এ বসানো ক্যামেরার ফুটেজে দেখা যায় তিনি ট্রাকের স্টিয়ারিং দু দিকেই ঘোরাচ্ছেন।

    বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় ধরে মরিয়া চেষ্টার পর ট্রাক নিয়ে চালক ক্রসিং’এ প্রবেশ করতেই ক্রসিং বন্ধ হয়ে যায় এবং ট্রাকটি ক্রসিং’এর মধ্যে আটকা পড়ে।

    ওদিকে রেল কর্তৃপক্ষ অনুসন্ধান ক’রে দেখছে দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রেনটি আগেভাগেই থেমে যেতে পারলো না কেন।

    রেল কম্পানি কেইকিউ কর্পোরেশন জানাচ্ছে এর নজরদারী ব্যবস্থায় ক্রসিং’এ ট্রাক আটকা পড়ার বাপারটা সনাক্ত হতেই ট্রেনের চালকের জন্য সতর্কতা সংকেত দেওয়া হয়।

    কম্পানি জানায় ট্রেনটি ক্রসিং’এর ৬০০ মিটারের মধ্যে আসার আগেই সেই সংকেত দেওয়া হয়। এর ফলে ঘন্টাপ্রতি ১২০ কিলোমিটার বেগে ছুটে চলা ট্রেনটির ক্রসিং’এ পৌঁছনোর আগেই থেমে যাওয়ার কথা যদি সময়মত আপদকালীন ব্রেক ব্যবহার করা হোত।

    ট্রেনের চালক কেইকিউ কর্পোরেশনকে একথা বলেছেন বলে জানা গেছে যে তিনি আপদকালীন ব্রেক ব্যবহার করেও দুর্ঘটনা এড়াতে পারেননি।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক