| ০৭ সেপ্টেম্বর ২০১৯ | ৩:৩২ অপরাহ্ণ | পড়া হয়েছে 717 বার
গবেষকরা জানিয়েছেন উত্তর জাপানের হোক্কাইদোতে যে ডাইনোসরের পূর্ণাঙ্গ কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছে, সেরকম প্রজাতির ডাইনোসরের কথা আগে জানা ছিল না।
এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে কামুইসাউরস জাপোনিকাস বা ডাইনোসরের দেবতা। কামুই হচ্ছে হোক্কাইদোর আদিবাসী আইনুদের এক দেবতার নাম।
২০০৩ সালে মুকাওয়া শহরে এই ডাইনোসরের ৮ মিটার লম্বা জীবাষ্মে পরিণত হাড়ের সন্ধান পাওয়া যায় মাটির তলায়। এটি হচ্ছে জাপানে উদ্ধার করা এযাবতকালের সবচেয়ে বড় ডাইনোসর কঙ্কাল।
অনুমান এই ডাইনোসরের ওজন ছিল চার থেকে পাঁচ দশমিক তিন টনের মধ্যে এবং এই প্রজাতির ডাইনোসর পৃথিবীতে ছিল আজ থেকে প্রায় ৭ কোটি ২০ লক্ষ বছর আগে ক্রেটাশিয়াস যুগে।
হোক্কাইদো বিশ্ববিদ্যালয় যাদুঘরের অধ্যাপক ইওশিৎসুগু কোবাইয়াশির নেতৃত্বাধীন গবেষক দল এই তৃণভোজী ডাইনোসরের মেরুদণ্ড এবং নিচের দিকের চোয়াল পরীক্ষা ক’রে এই সিদ্ধান্তে পৌঁছান যে এই তৃণভোজী প্রজাতির ডাইনোসরের কথা আগে জানা ছিলনা।
কোবাইয়াশি বলেন, এই প্রজাতির ডাইনোসর নিয়ে গবেষণা সবেমাত্র শুরু হোল এবং তিনি আশা করছেন এদের জীবন যাপনের ধরণ সম্বন্ধেও জানা যাবে।
কঙ্কালটি যিনি আবিষ্কার করেন সেই গবেষক ইওশিইউকি হোরিতা বলেন এই ডাইনোসরের নামের সাথে হোক্কাইদোর সম্পর্ক থাকায় তিনি খুশি হয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||