| ০৯ সেপ্টেম্বর ২০১৯ | ৪:২৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 579 বার
২০২০ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসের আয়োজকরা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যানো বা ডিঙ্গি নৌকা চালানোর একটি পরীক্ষামূলক ইভেন্টে হিটস্ট্রোক প্রতিরোধে কার্যকারিতা যাচাইয়ের জন্য কৃত্রিম তুষার স্প্রে করবেন।
আসন্ন টোকিও গেমসের প্রস্তুতির জন্য পরীক্ষামূলক ইভেন্টগুলো আয়োজিত হচ্ছে। ক্রীড়াবিদ এবং দর্শকদের স্বাস্থ্যের প্রতি তীব্র দাবদাহের হুমকি হ্রাসে প্রতিরোধমূলক ব্যবস্থার উদ্ভাবন সংশ্লিষ্ট এজেন্ডা বা করণীয়ের তালিকার শীর্ষে রয়েছে।
টোকিও উপসাগরে সি ফরেস্ট ওয়াটারওয়ে হবে রোয়িং এবং ক্যানো প্রতিযোগিতার পথ বা স্থান। নির্মাণ খরচ কমানোর জন্য এর পাশে দাঁড়ানোর স্থানগুলোর উপর শুধুমাত্র আংশিকভাবে ছাদ দেয়া হয়েছে।
গতমাসে একটি পরীক্ষামূলক রোয়িং প্রতিযোগিতার দর্শকরা সরাসরি সূর্যালোকের মুখোমুখি হওয়ায় হিটস্ট্রোকের উদ্বেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
চলতি মাসের ১২ তারিখ শুরু হতে যাওয়া নির্ধারিত একটি পরীক্ষামূলক অতি দ্রুত বেগে ক্যানো চালনা ইভেন্ট চলাকালীন তাপের তীব্রতা রোধে কৃত্রিম তুষার ছুঁড়ে দেয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজক কমিটি।
প্রতিদিন প্রায় ১ টনের মত তুষার তৈরির জন্য ছোট তুষার বানানোর যন্ত্র সেখানে স্থাপন করা হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||