• শিরোনাম

    জাপানে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

    | ১০ সেপ্টেম্বর ২০১৯ | ৯:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 854 বার

    জাপানে ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড

    আজ টোকিওতে জাপানের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। ঐ আগুন নেভাতে অগ্নিনির্বাপণ কর্মীদের প্রায় দু’ঘণ্টা সময় লাগে।

    আজ বেলা ১টার দিকে চিবা জেলার ইচিহারা শহরের ইয়ামাকুরা বাঁধের পানির উপর ভাসমান সৌর প্যানেল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হওয়া শুরু হয়। অগ্নিনির্বাপকরা বলছেন, এ পর্যন্ত কেউ আহত হওয়ার কোন খবর জানা যায়নি।

    ঐ কেন্দ্রে ৫০ হাজারেরও অধিক সৌর প্যানেল রয়েছে যা প্রায় ১৮ হেক্টর বাঁধের পানিকে আচ্ছাদিত করে রেখেছে।

    অগ্নি নির্বাপকরা বলছেন, আগুন ধরার পেছনে আজ দিনের পূর্বভাগে চিবা জেলার ভূমিতে আঘাত হানা এবং প্রবল হাওয়া বয়ে আনা তাইফুন ফাক্সাই এর ভূমিকা থাকতে পারে।

    তাদের মতে, বায়ুর তোড়ে কিছু প্যানেল একটির উপর আরেকটি উঠে যাওয়ায় সৃষ্ট মারাত্মক উত্তাপের কারণে এই আগুনের সূত্রপাত হতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক