• শিরোনাম

    টোকিও এলাকায় তাইফুন ফাক্সাইয়ের কারণে ব্যবসা বাণিজ্য বিঘ্নিত

    | ১০ সেপ্টেম্বর ২০১৯ | ৯:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 681 বার

    টোকিও এলাকায় তাইফুন ফাক্সাইয়ের কারণে ব্যবসা বাণিজ্য বিঘ্নিত

    তাইফুন ফাক্সাই টোকিও এবং এর আশপাশের জেলাগুলোর কিছু কোম্পানিতে ব্যবসায়িক কাজকর্মে বিঘ্ন ঘটিয়েছে।

    বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সনির চিবা জেলার কারখানার উৎপাদন সোমবার সকালে বন্ধ ছিল। এই কারখানায় প্লেস্টেশন ফোর গেম কনসোল উৎপাদিত হয়।

    নিসসান মটর কানাগাওয়া জেলার ইয়োকোসুকা শহরের কারখানায় উৎপাদন বন্ধ রাখে। এই গাড়ির কোম্পানিটি জানায় কারখানাটি আংশিকভাবে বন্যা কবলিত।

    টোকিও বন্দরে প্রায় ১০টি পরিবহণ কন্টেইনার তীব্র বাতাসে কাত হয়ে পড়ে।

    সেভেন ব্যাংক জানাচ্ছে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তাদের ৪১৬টি কনভেনিয়েন্স স্টোরের এটিএম মেশিন কাজ করছে না। ব্যাংক এও জানাছে, বিদ্যুৎ ফিরে আসলেই তারা তাদের সেবা আবার চালু করবে।

    প্রধান প্রধান আরও কিছু ব্যাংক জানাচ্ছে, বিদ্যুৎ চলে যাওয়ায় তাদেরও কিছু এটিএম’এর কার্যক্রম বন্ধ রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক