জাপানে শতায়ুর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে | ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ৯:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 560 বার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া খবরে প্রকাশ জাপানে শতায়ুর সংখ্যা এখন ৭০ হাজারের বেশি। এই নিয়ে পর পর ৪৯ বছর যাবৎ প্রতি বছর সংখ্যাটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করছে।
মন্ত্রণালয় জানায় ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত সময়ে জাপানে ১শো বছর বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তির সংখ্যা হবে ৭১ হাজার ২শো ৩৮, যা গতবছরের চেয়ে ১ হাজার ৪শো ৫৩ বেশি।
এদের মধ্যে ৮৮ শতাংশই হলেন নারী।
দক্ষিণ পশ্চিম জাপানের ফুকুওকা শহরের বাসিন্দা ১শো ১৬ বছর বয়সী কানে তানাকা হলেন সবচেয়ে বয়স্কা ব্যক্তি।
পুরুষদের মধ্যে সবচেয়ে বয়স্ক হলেন নিইগাতা জেলার জোয়েৎসু’র বাসিন্দা ১শো ১২ বছর বয়সী চিতেৎসু ওয়াতানাবে।
১৯৬৩ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত সমীক্ষা গ্রহণ শুরু করার সময় জাপানে শতায়ু ছিলেন ১শো ৫৩ জন। সংখ্যাটি ১৯৯৮ সালে ১০ হাজার ছাড়িয়ে যায় এবং ২০১২ সালে ৫০ হাজার ছাড়িয়ে যায়।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||