| ১৫ সেপ্টেম্বর ২০১৯ | ৮:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 651 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, কসোভোর পুননির্মাণ প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গতকাল আবে, প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে কসোভোর প্রেসিডেন্ট হাশিম থাচির সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
উল্লেখ্য, কসোভো সাবেক যুগোস্লাভিয়ার সার্বিয়ার একটি স্বায়ত্তশাসিত প্রদেশ ছিল। ১৯৯০এর দশকের শেষ নাগাদ জাতিগত বিরোধের পর এটি ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে।
প্রধানমন্ত্রী আবে, কসোভোর পুননির্মাণ প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখার ইচ্ছা ব্যক্ত করেন।
দুই নেতা, কসোভোতে বিনিয়োগ বৃদ্ধি করতে জাপানী কোম্পানিগুলোর জন্য পরিবেশের উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হন। দেশটিতে, বিপুল সংখ্যক তরুণ শ্রমশক্তির উপস্থিতি রয়েছে।
বৈঠক শেষে আবে, দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দশ বছর অতিবাহিত হয়ে গেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উল্লেখযোগ্য ভাবে উন্নত হয়ে এসেছে বলে উল্লেখ করেন।
তিনি, ভবিষ্যতে একযোগে কাজ করা অব্যাহত রাখতে দুই নেতা দৃঢ় সংকল্প ব্যক্ত করেন বলে জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||