| ১৭ সেপ্টেম্বর ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 634 বার
জাপানের একটি সরকারি জরিপে দেখা গেছে ৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী ব্যক্তির সংখ্যা এবং মোট জনসংখ্যায় তাঁদের অনুপাত দু’টোই রেকর্ড সর্বোচ্চ হয়েছে।
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের আনুমানিক হিসাব অনুযায়ী রবিবার পর্যন্ত বয়োঃবৃদ্ধ ব্যক্তির সংখ্যা তিন কোটি ৫৮ লক্ষ ৮০ হাজারে দাঁড়িয়েছে। যা গত বছরের তুলনায় তিন লক্ষ ২০ হাজার বেশি। সোমবার ছিল বয়োঃবৃদ্ধদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য জাতীয় ছুটির দিন।
মন্ত্রণালয় বলছে, মোট জনসংখ্যার মধ্যে বয়োঃবৃদ্ধ ব্যক্তিদের অনুপাত ছিল ২৮.৪ শতাংশ, যা এক শতাংশের তিন-দশমাংশ বেড়েছে।
জাতিসংঘের উপাত্তে দেখা যাচ্ছে এই অনুপাত বিশ্বে সর্বোচ্চ। ২৩ শতাংশ নিয়ে এর পরেই রয়েছে ইতালি এবং ২২.৪ শতাংশ নিয়ে তার পরে রয়েছে পর্তুগাল।
জনমিতি এবং সামাজিক নিরাপত্তা গবেষণা বিষয়ক জাতীয় ইন্সটিটিউটের আনুমানিক হিসাব অনুযায়ী ২০৪০ সালে জাপানে বয়োঃবৃদ্ধদের অনুপাত ৩৫.৩ শতাংশে দাঁড়াবে।
মন্ত্রণালয় আরও বলছে, গত বছর বয়োঃবৃদ্ধ কর্মীর সংখ্যা ছিল ৮৬ লক্ষ ২০ হাজার, যা কর্মশক্তির ১২.৯ শতাংশ। উভয়ই রেকর্ড সর্বোচ্চ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||