| ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ১১:৩৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 588 বার
জাপানের টোকিও এলাকাতে তাইফুন ফাক্সাই আঘাত হানার এক সপ্তাহেরও বেশি সময় পরেও টোকিওর অদূরের চিবা জেলার হাজার হাজার বাড়িঘর এখনও বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।
টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি বা টেপকো বলছে, ৬০ হাজার বাড়িতে এখনও বিদ্যুৎ সরবরাহ নেই। কোম্পানি বলছে, সবগুলো বাতি জ্বলে ওঠার জন্য চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
টেপকো কর্মকর্তারা এই বলে সতর্ক করে দিচ্ছেন যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হলে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তারগুলোতে আগুন ধরে যেতে পারে।
টেপকো টুইটার এবং নিজস্ব ওয়েবসাইটে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে প্রতিনিয়ত তথ্য হালনাগাদ করে চলেছে।
জেলা কর্মকর্তারা এখনও তাইফুনের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের প্রক্রিয়ায় নিয়োজিত আছেন। তারা বলছেন, ৩ হাজার ১শ’রও বেশি বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তবে, এই সংখ্যা আরও বাড়তে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||