• শিরোনাম

    জাপানে রাগবি বিশ্বকাপের উদ্বোধন

    | ২০ সেপ্টেম্বর ২০১৯ | ১০:৩৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 662 বার

    জাপানে রাগবি বিশ্বকাপের উদ্বোধন

    জাপানে শুক্রবার রাগবি বিশ্বকাপের উদ্বোধন হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজন এশিয়াতে এবারই প্রথম।

    এই প্রতিযোগিতা ২রা নভেম্বর পর্যন্ত চলবে। ১২টি ভেন্যুতে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

    ২০টি দল ৪টি পুল বা গ্রুপে এই খেলায় অংশ নেবে।

    আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, জাপান, রাশিয়া এবং সামোয়া পুল এ’তে অংশ নিচ্ছে।

    নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইটালি, নামিবিয়া এবং কানাডা পুল বি’তে অংশ নেবে।

    ইংল্যান্ড, ফ্রান্স, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র এবং টোংগা পুল সি’তে অংশ নিচ্ছে।

    অস্ট্রেলিয়া, ওয়েলস, জর্জিয়া, ফিজি এবং উরুগুয়ে পুল ডি’তে অংশ নেবে।

    এ যাবৎকালের মধ্যে প্রথমবারের মত বেস্ট এইটের মধ্যে থাকার জন্য চেষ্টা চালাচ্ছে জাপান। ইংল্যান্ডে অনুষ্ঠিত এর আগের বিশ্বকাপে জাপান দক্ষিণ আফ্রিকার সাথে জয়লাভ করে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক