| ২২ সেপ্টেম্বর ২০১৯ | ৬:৪৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 583 বার
জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা, ২য় বিশ্বযুদ্ধকালীন শ্রম সমস্যা নিয়ে আলোচনা করতে গতকাল টোকিওতে এক বৈঠকে মিলিত হয়েছেন। প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনার পরও তাঁরা, নিজেদের মধ্যকার মতবিভেদ দূরীকরণে ব্যর্থ হন।
গতবছর দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত, ২য় বিশ্বযুদ্ধকালীন জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা দক্ষিণ কোরীয় নাগরিকদের ক্ষতিপূরণ দিতে জাপানী কোম্পানিগুলোকে নির্দেশ দেয়।
জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ব্যুরোর প্রধান শিগেকি তাকিযাকি, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে সংশোধনী পদক্ষেপ গ্রহণের জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানান।
জাপান সরকার, ১৯৬৫ সালে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের সময় যেকোনো অধিকার ও দাবি পুরোপুরি এবং চূড়ান্তভাবে সমাধান হয়ে গেছে বলে অবস্থান বজায় রেখেছে।
এশিয়া ও ওশেনিয়া বিষয়ক বিভাগের প্রধান কিম জুং হানের নেতৃত্বাধীন দক্ষিণ কোরীয় পক্ষ, দৃশ্যত সমস্যাটি সমাধানের জন্য কোন সুনির্দিষ্ট ধারণা উপস্থাপন করেনি।
দুপক্ষ, বিষয়টিকে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে স্বীকার করে দ্রুত সমাধানের লক্ষ্যে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয় নিশ্চিত করে।
তবে বৈঠক শেষে জাপানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন খুব সহজ হবে না বলে মন্তব্য করেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রণালয়, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ব্যুরো প্রধান পর্যায়ের বৈঠক অব্যাহত রাখার পরিকল্পনা করছে। মন্ত্রণালয়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক আয়োজনেরও পরিকল্পনা করছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||