| ২৪ সেপ্টেম্বর ২০১৯ | ৩:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 749 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য সোমবার নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট এবং ইরানি নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
আবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান করবেন। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে সাহায্য করতে তিনি পৃথকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে সাক্ষাৎ করবেন।
আশা করা হচ্ছে আবে ট্রাম্পের সঙ্গে একটি নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন। আইনী বিষয়গুলো বিবেচনার সময় দেওয়ার জন্য আশা করা হচ্ছে দুই নেতা প্রাথমিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন না। সম্ভবত তারা চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনা করবেন।
নিউইয়র্কে অবস্থানকালে আবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে সাক্ষাৎ করবেন না বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্কের পর আবে ইইউ-এশিয়া কানেক্টিভিটি ফোরামে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলস্-এর উদ্দ্যেশে যাত্রা করবেন। তিনি ফোরামে ইউরোপ এবং এশিয়ার মধ্যকার রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্ব নিয়ে ভাষণ দেবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||