| ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ১:২৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 646 বার
জাপান ও চীনের পররাষ্ট্র মন্ত্রীরা আগামী বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং’এর জাপান সফরের সফলতা নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও ঘন ঘন বৈঠক আয়োজনের ব্যাপারে একমত হয়েছেন।
তোশিমিৎসু মোতেগি চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইই’র সাথে বৃহস্পতিবার প্রথমবারের মত নিউ ইয়র্কে এক বৈঠক করেন।
ওয়াং বলেন, একটি ইতিবাচক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে নেয়ার জন্য তিনি মোতেগির সাথে কাজ করবেন। তিনি এও বলেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার জটিলতা দূর করতে এবং অব্যাহত ও স্থিতিশীল উন্নয়নকে এগিয়ে নিতে চান।
মোতেগি বলেন, চীন ও জাপানের আন্তর্জাতিক সম্প্রদায়ে বিশাল দায়িত্ব রয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি ওয়াং’এর সাথে একসঙ্গে কাজ করতে চান।
এই দুই মন্ত্রী একটি নতুন যুগের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে নেয়ার লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বিনিময়কে সম্প্রসারিত করার ব্যাপারে একমত হন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||