• শিরোনাম

    দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা সত্ত্বেও জাপান দক্ষিণ কোরিয়া উৎসব

    | ২৯ সেপ্টেম্বর ২০১৯ | ৯:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 550 বার

    দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনা সত্ত্বেও জাপান দক্ষিণ কোরিয়া উৎসব

    জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে তিক্ত সম্পর্ক বিরাজমান থাকা সত্ত্বেও আজ টোকিওতে, জাপানে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে এবং দ্বিপক্ষীয় সংস্কৃতি বিনিময় উৎসাহিত করতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    উভয় দেশের সরকারের সমর্থনে উৎসবটি প্রতি বছর পালাক্রমে টোকিও ও সউলে অনুষ্ঠিত হয়। টোকিওর চিয়োদা ওয়ার্ডে অবস্থিত হিবিয়া পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় জাপানে নিয়োজিত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত নাম গোয়ান পিয়ো, অনুষ্ঠানটি দুদেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার একটি সুযোগ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    কিছু সংখ্যক লোকজন, দ্বিপক্ষীয় ক্রমাবনতিশীল সম্পর্ক বার্ষিক অনুষ্ঠানটির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে উদ্বিগ্ন ছিলেন। তবে আয়োজকরা, দুদিনের এই অনুষ্ঠানে গতবছরের মত প্রায় একই সংখ্যা অর্থাৎ ৮০ হাজারের বেশী লোকজনের আগমন ঘটবে বলে আশা করছে।

    উৎসবে আগত ২৯ বছর বয়সী জনৈক মহিলা, বিশেষ করে এখনকার মত সময়ে দ্বিপক্ষীয় যোগাযোগ প্রয়োজনীয় মনে করে এসেছেন বলে জানান। তিনি, অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও বেশী দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক