| ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ১১:৪৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 592 বার
আগামী বছরের অলিম্পিকের আগে টোকিও’তে ব্যস্ততম সময়ে যানজট হ্রাসে নানা প্রচেষ্টা নেয়া হচ্ছে। কর্মস্থল-গামী যাত্রী পরিবহনের জট কমাতে টোকিও মেট্রোপলিটন সরকার, কেন্দ্রীয় সরকার এবং কিছু কোম্পানি একত্রে কাজ করে চলেছে এবং তারা কর্মীদের বাড়ীতে অবস্থান করে কার্যক্রম পরিচালনায় উৎসাহ যোগাচ্ছে।
গত জুলাই মাসের ২৪ তারিখ চালানো একটি সমীক্ষায় সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ৭৫টি জেআর এবং পাতালরেল স্টেশন ব্যবহারকারী যাত্রীর সংখ্যা গত বছরের একই দিনের তুলনায় প্রায় ৩ শতাংশ কম হয়।
টোকিও’র কেন্দ্রস্থলে কাসুমিগাসেকি স্টেশনে কর্মস্থল-গামী যাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি ২২ শতাংশ হ্রাস পায়। অন্যদিকে, ১২ শতাংশ হ্রাস নিয়ে এর পরের অবস্থানে ছিল হামামাৎসুচো এবং তোচোমায়ে স্টেশন।
উল্লেখ্য, অলিম্পিক চলাকালীন টোকিও মেট্রোপলিটন এলাকায় নিয়মিত গণ-পরিবহন যাত্রী প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||