| ০২ অক্টোবর ২০১৯ | ১:৪১ অপরাহ্ণ | পড়া হয়েছে 733 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন যে, সরকার মঙ্গলবার থেকে চালু হওয়া ভোগ্যপণ্য কর বৃদ্ধির প্রভাব সামাল দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে।
প্রধানমন্ত্রী বলেন, সর্বশেষ এই কর বৃদ্ধির অর্থ বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা এবং শিশু পরিচর্যায় ব্যয় করা হবে।
আবে জোর দিয়ে বলেন, ভোগ্যপণ্য কর বৃদ্ধি সব বয়সের গ্রুপের জন্য সামাজিক নিরাপত্তা সংস্কারকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় এক ধাপ অগ্রগতি।