| ০৫ অক্টোবর ২০১৯ | ২:৪২ অপরাহ্ণ | পড়া হয়েছে 371 বার
জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে জনসংখ্যা হ্রাস ও প্রবীণদের সংখ্যা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সহ দেশের মুখোমুখি হওয়া প্রধান প্রধান বিষয় নিয়ে তার নীতিমালার কথা ঘোষণা করেছেন।
আবে শুক্রবার সংসদের এক অতিরিক্ত অধিবেশনের উদ্বোধনী ভাষণে তার নীতিমালা ঘোষণা করেন। গতমাসে তার মন্ত্রিপরিষদে রদবদলের পর এবারই প্রথম তিনি ভাষণ দেন।
আবে জনসংখ্যাকে জাপানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেন। তিনি বলেন, তিনি এমন একটি সমাজ গড়তে চান যেটি এইসব সমস্যা মোকাবিলা করার জন্য বৈচিত্র্যকে সাদরে গ্রহণ করবে। তিনি এও বলেন, তিনি এমন একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করতে চান যেখান থেকে সব প্রজন্মের প্রত্যেকেই উপকৃত হবেন।
বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা ও শিশু পরিচর্যা এবং সংগ্রামরত শিশুদের স্বপ্ন পূরণ করতে পারা এক সমাজ গড়ার মত পদক্ষেপের মাধ্যমে শিশু প্রতিপালন করা পরিবারের উপর থেকে চাপ কমানোর তার দৃঢ় সংকল্পের কথা তিনি জোর দিয়ে বলেন।
তিনি ৭০ বছর বয়স পর্যন্ত কর্মীদের জন্য কর্মসংস্থানের নিরাপত্তা এবং খণ্ডকালীন কর্মীদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা-স্বস্তি প্রদানের জন্য সমাজকল্যাণ পেনশন ব্যবস্থা সম্প্রসারণেরও প্রতিশ্রুতি দেন।
তিনি সংসদের উভয় কক্ষেই সাংবিধানিক সংশোধনীর জন্য বিতর্কানুষ্ঠান আয়োজনেরও আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নতুন রেইওয়া যুগে জাপানকে কোন্ ধরনের দেশ হিসেবে গড়ে তোলা হবে তা নিয়ে আলোচনা করার উপযুক্ত স্থান হচ্ছে সংসদ।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||