• শিরোনাম

    টোকিওতে সহযোগী দু’টি ব্যাংকের বিরল যৌথ শাখা চালু

    | ০৮ অক্টোবর ২০১৯ | ১১:১৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 496 বার

    টোকিওতে সহযোগী দু’টি ব্যাংকের বিরল যৌথ শাখা চালু

    একটি বিরল পদক্ষেপ হিসেবে জাপানের দু’টি আঞ্চলিক ব্যাংক টোকিওতে একটি যৌথ শাখা খুলেছে যা তাদের কর্মী সংখ্যা কমিয়ে আনতে এবং ভাড়ার মত আনুষঙ্গিক খরচ বাঁচাতে সহায়তা করছে।

    যৌথ শাখাটির ভেতরে চিবা ব্যাংক এবং মুসাশিনো ব্যাংক-এর পৃথক দপ্তর থাকলেও গ্রাহকদের কাউন্টার যৌথভাবে পরিচালনা করা হচ্ছে।

    ব্যাংক দুটি প্রাথমিকভাবে জমা, উত্তোলন এবং নিজেদের মধ্যে অর্থ স্থানান্তরের কাজ করবে। তারা জানিয়েছে, ব্যবসায়ী গ্রাহকদের যৌথ ঋণ সুবিধা দেয়ার জন্য ভবিষ্যতে তারা সহযোগিতা সম্প্রসারণের পরিকল্পনা করছে।

    টোকিও’র অদূরে কার্যক্রম পরিচালনা করা ব্যাংক দুটি বলছে এই পদক্ষেপের ফলে নতুন শাখা খোলার ব্যয় তারা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে পারছে। ব্যাংক অফ জাপানের নিম্ন সুদ হার নীতির কারণে দেশটির আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক