| ০৮ অক্টোবর ২০১৯ | ১২:৩৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 783 বার
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে নতুন প্রজন্মের একটি “স্মার্ট বা আধুনিক শহর” নির্মাণের একটি প্রকল্প চালু উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাপানি একটি বাণিজ্যিক কোম্পানি সুমিতোমো কর্পোরেশন এবং ভিয়েতনামের একটি রিয়েল এস্টেট বা জমিজমা সংশ্লিষ্ট কোম্পানি ৪শ ২০ কোটি ডলারের এই প্রকল্পের প্রধান বিনিয়োগকারী।
এই প্রকল্পের আওতায় ২শ ৭২ হেক্টর জমিতে বাড়ি, বাণিজ্যিক স্থাপনা’সহ দাপ্তরিক দালান নির্মাণ করা হবে। এসব স্থাপনায় ৫-জি ওয়্যারলেস নেটওয়ার্ক এবং মুখমণ্ডল সনাক্তকরণ নিরাপত্তা ব্যবস্থার মত অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করা হবে।
আগামী বছর ৭৩ হেক্টর জমির উপর বিস্তৃত আবাসিক এলাকার নির্মাণ কাজ শুরুর সময়সূচি নির্ধারিত রয়েছে।
কন্ডোমিনিয়াম নামে পরিচিত সুবিশাল এই দালানগুলোতে ২৫ হাজারের মত লোকের আবাসস্থল হবে। ২০২২ সালে এগুলো বিক্রির জন্য বাজারে ছাড়া হবে।
অন্যান্য দালানগুলোর নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে সম্পন্ন হবে।
সুমিতোমো কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসায়ুকি হিয়োদো বলেন, তার কোম্পানি এমন একটি শহর নির্মাণ করতে চায় যা লোকজনের প্রত্যাশা পূরণের পাশাপাশি ভিয়েতনামের টেকসই উন্নয়নেও ভূমিকা রাখবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||