• শিরোনাম

    সংঘর্ষের পরে জাপানি টহল জাহাজের বন্দরে প্রত্যাবর্তন

    | ০৯ অক্টোবর ২০১৯ | ৩:০৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 582 বার

    সংঘর্ষের পরে জাপানি টহল জাহাজের বন্দরে প্রত্যাবর্তন

    জাপান উপকূলরক্ষী বাহিনী মৎস্য এজেন্সির টহল জাহাজের ক্যাপ্টেন এবং ক্রুদের গতকাল উত্তর কোরীয় মাছ ধরা নৌযানের সাথে এক সংঘর্ষ নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে।

    এই টহল জাহাজটি জাপান সাগরের উপকূলীয় নিইগাতা বন্দরে মঙ্গলবার সকালে এসে ভেড়ে।

    সোমবার সকালের এই সংঘর্ষটি সংঘটিত হয় জাপান সাগরের একান্ত অর্থনৈতিক এলাকার মধ্যে।

    টহল জাহাজের ক্রুরা নৌযানডুবির পরে সাগরে ছিটকে পড়া মোটামুটি ৬০ জন উত্তর কোরীয় নাগরিককে উদ্ধার করেন। উদ্ধার করা সবাইকে তখন এই এলাকা দিয়ে যাওয়া অন্য একটি উত্তর কোরীয় জাহাজে তুলে দেয়া হয়।

    মৎস্য এজেন্সি জানাচ্ছে, টহল জাহাজের ক্রুরা উত্তর কোরীয় নৌযানের উপরে পানি ছিটিয়ে দেয় এবং জাপানের একান্ত অর্থনৈতিক এলাকায় রয়েছে বিধায় তাদেরকে এলাকা ছেড়ে যেতে বলে। তারা এও জানায়, দু’টি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়, কারণ উত্তর কোরীয় জাহাজটি হঠাৎ করে ঘুরে যায়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক