| ১২ অক্টোবর ২০১৯ | ৬:৫১ অপরাহ্ণ | পড়া হয়েছে 465 বার
জাপানে শক্তিশালী তাইফুন হাজিবিসের প্রভাবে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হচ্ছে।
প্রভাবে ১৮০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া প্রচণ্ড বাতাসে গাড়ি উল্টে একজন নিহত হয়েছেন। খবর বিবিসির।
টানা বর্ষণে ভূমিধসের আশংকা করা হচ্ছে। অনেকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।
শুক্রবার গভীর রাত থেকে তাইফুন হাজিবিসের তাণ্ডব শুরুর পর থেকে এখন পর্যন্ত টোকিওর বহু বাড়িতেই বিদ্যুৎ নেই।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অধিকাংশ দোকানপাট, যানবাহন ও কলকারখানা বন্ধ করে দেয়া হয়েছে।
তাইফুনের কারণে জাপানে অনুষ্ঠিতব্য বাগবি ওয়ার্ল্ডকাপ ও ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স বাধাগ্রস্থ হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
টোকিওর পূর্বঞ্চলীয় শহর চিবায় তাইফুনটি সবচেয়ে বেশি ধ্বংসলীলা চালিয়েছে। সেখানকার ঝড়ের তাণ্ডবে গাড়ি উল্টে একজন নিহত, বহু বাড়িঘর ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||