| ১৪ অক্টোবর ২০১৯ | ১১:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 360 বার
রেকর্ড বৃষ্টিপাতে অনেক এলাকায় বন্যা ও কাদা-ধ্বস সৃষ্টির পর তাইফুন হাগিবিস জাপানের পূর্বদিকের সমুদ্রের উপর এখন একটি নিম্নচাপে পরিণত হয়েছে।
এদিকে, জাপানের আবহাওয়া এজেন্সি ভারী বৃষ্টিপাত সংশ্লিষ্ট সকল জরুরি সতর্কতা এখন প্রত্যাহার করে নিয়েছে। তবে, এখনও দুর্যোগ জনিত ঝুঁকির সম্ভাবনা থাকায় লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। হাগিবিস মিয়াগি জেলার কিছু অংশে ২৪ ঘণ্টায় প্রায় ৬শ মিলিমিটার বৃষ্টিপাতের পাশাপাশি ইওয়াতে এবং ফুকুশিমা জেলায় ৪শ মিলিমিটারেরও অধিক বৃষ্টিপাত বয়ে আনে। কানাগাওয়া জেলার হাকোনো শহরে ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় ১ হাজার মিলিমিটারের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। তোহোকু এবং কান্তো-কোশিন অঞ্চলের কিছু অংশে মাত্র দু’দিনে বার্ষিক গড় বৃষ্টিপাতের ৩০ থেকে ৪০ শতাংশ বৃষ্টি হয়েছে।
জাপানের ভূমি মন্ত্রণালয় বলছে, ঝড়ের কারণে ঘটা ভারী বৃষ্টিপাতের কারণে জাপানের ১২টি স্থানের মোট ১০টি নদীতীরের বাঁধ ধ্বসে গেছে বলে তারা নিশ্চিত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা নদীর পানি উপচে পড়া, কাদা-ধ্বস এবং নিম্নাঞ্চলীয় এলাকাগুলোতে প্লাবনের ব্যাপারে সংশ্লিষ্ট লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||