| ১৫ অক্টোবর ২০১৯ | ১১:৫৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 561 বার
তাইফুন হাগিবিস আঘাত হানার পর আরও এক দিন জাপানে হাজার হাজার লোক বিদ্যুতবিহীন অবস্থায় সময় কাটাচ্ছেন। কিছু কিছু এলাকায় এখনও বিদ্যুৎ ও জল সরবরাহ নেই। তবে রেল ও বিমান পরিষেবার বলতে গেলে পুরোটাই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
সোমবার দুপুর পর্যন্ত যা খবর তাতে বৃহত্তর টোকিও এবং মধ্য জাপানের কিছু কিছু জায়গার ৪০ হাজারেরও বেশি গৃহস্থ্য বাড়িতে এখনও বিদ্যুৎ সরবরাহ নেই।
নাগানো জেলার প্রায় ৩০ হাজার বাড়ি এবং উত্তর-পূর্ব জাপানের কয়েক হাজার বাড়ি এখনও বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
প্রায় ১ লক্ষ ৩০ হাজার বাড়ির কলে এখনও জল সরবরাহ পুনরায় শুরু করা যায়নি। কিছু কিছু এলাকায় লোকজনের মোবাইল ফোনের রিসেপশনেও বিঘ্ন ঘটছে।
ওদিকে বুলেট ট্রেনের অধিকাংশ লাইনে আবার ট্রেন চলাচল করতে শুরু করেছে। ইয়ামাগাতা বুলেট ট্রেন সার্ভিস আজ সকাল থেকে পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছে। টোকিও এবং জাপান সাগরের তীরবর্তী কানাযাওয়া’কে সংযুক্তকারী হোকুরিকু লাইনে আবার বুলেট ট্রেন চলাচল করছে সীমিত ভাবে।
টোকিও মহানগরের লোকাল ট্রেন সার্ভিস অনেকাংশেই স্বাভাবিক হয়ে এসেছে। হানেদা ও নারিতা বিমান বন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও আবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করেছে।
তবে টোকিও কাছে হাকোনে পর্যটন শহরে তিন দিনের দীর্ঘ সপ্তাহান্ত কাটাতে যাওয়া পর্যটকরা এখনও নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভূমিধ্বসের ফলে বহুল ব্যবহৃত একটি রেলপথের ওপর অবরোধ সৃষ্টি হয়েছে। এই রেল কম্পানিটি জানায়, পরিষেবা পুরোপুরি স্বাভাবিক ক’রে তুলতে আরও কিছুটা সময় প্রয়োজন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||